শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাটে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির মাধ্যমে বিদেশে উন্নত সু-চিকিৎসার দাবী আদায় ও তেল, গ্যাস, বিদ্যুৎ, সার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মিথ্যা মামলা, হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৃনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে লালমনিরহাট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ সাইদুর রহমান মিঠুল-এঁর সভাপতিত্বে জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ আমিনুর ইসলাম-এঁর সঞ্চালনায় উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি (রংপুর বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এ সময় জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone