শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু!

গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু!

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে হাসানুর রহমান (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাসানুর হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী শাহিনুর ইসলাম বলেন, হাসানুর ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছে উঠে গাছের ডাল কাটতেছিলো। এ সময় গাছ থেকে ছিটকে পড়ে যায় হাসানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসকরা মৃত তাকে ঘোষণা করেন।

 

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে হাসানুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone