শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
ধরলার ভাঙ্গন বেড়েছে; নদী রক্ষা বাঁধ হুমকির মুখে!

ধরলার ভাঙ্গন বেড়েছে; নদী রক্ষা বাঁধ হুমকির মুখে!

লালমনিরহাটের দুঃখ হয়ে হানা দিচ্ছে ধরলা নদী। আবারও ভাঙ্গতে শুরু করেছে নদীটি। সকালে এক রকম আর বিকালে অন্য চিত্র হওয়ার কারণে মানুষের দুঃখ বেড়েছে।

 

সেই সাথে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভাঙ্গন, যার ফলে নদী রক্ষা বাঁধটি হুমকির মধ্যে পড়েছে।

 

লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকায় ধরলা নদীর ভাঙ্গনের ফলে ফসলি জমি চোখের নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে।

 

জানা যায়, বুমকা এলাকার এই ভাঙ্গনের কারনে আসাদুল, নজরুল, অবিকান্ত, শফিকুল, শাহজাহান ও শহীদসহ আরও অনেকের কয়েক বিঘা ফসলি জমি বিলীন হয়েছে গত কয়েক দিনে।

 

এলাকাবাসী জানায়, যেভাবে নদী ভাঙ্গছে তাতে মনে হচ্ছে ২০১৭ সালের মতোই বুমকা বাঁধটি ভেঙ্গে যাবে। এ ঘটনা ঘটতে আর বেশি দিন সময় লাগবে না৷ যদি এই বাঁধ ভেঙ্গে যায় আর সামান্য বন্যা হলেই লালমনিরহাট শহরেও পানি ঢুকতে পারে। ফসলি জমিগুলো নদীর বুকে এখন শত শত বাড়ি ঘর ও মসজিদের দিকে এগিয়ে আসছে নদী ভাঙ্গণ।

 

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বুমকা পয়েন্টে ধরলা নদী প্রায় ৬শত মিটার ভেঙ্গে গেছে পানি উন্নয়ন বোর্ড ১শত মিটারের বরাদ্দ দিয়েছে, সেই বরাদ্দ দিয়ে কোনভাবে কাজ চলছে, তবে বাকিটুকু করা না গেলে কয়েকটি গ্রামকে হারাতে হবে, তাই কর্তৃপক্ষ খুব তারাতাড়ি এগিয়ে আসা দরকার।

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয় উপর মহলের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone