শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
পাট ধোয়ায় ব্যস্ত লালমনিরহাটের চাষিরা

পাট ধোয়ায় ব্যস্ত লালমনিরহাটের চাষিরা

লালমনিরহাটে পাটের আঁশ ছাড়িয়ে পাট ধোয়া এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সময় মতো পাট কেটে বিভিন্ন জলাশয়ে জাগ দিতে না পারলেও কয়েকদিন আগে ভারি বৃষ্টি হওয়ায় বিভিন্ন জলাশয়ে পানি জমে। সেই পানিতেই পাট জাগ দেওয়া হয়েছে। বর্তমানে সেই পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার তারা।

 

সরেজমিনে জানা গেছে, পাট চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় জেলার অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও ফলন ভালো হয়েছে। এতে কৃষকরাও খুশি। জেলার বিভিন্ন এলাকায় চাষিরা স্থানভেদে পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, পাট ধোয়া এবং হাটে-বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও কোথাও দেখা গেছে, নারী-পুরুষের অংশগ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে।

 

ধাইরখাতা বাঁশপচাই গ্রামের পাটচাষি মোঃ আহের আলী বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে সাড়ে ৪হাজার থেকে ৫হাজার টাকা। এর মধ্যে জমি চাষ, বীজের দাম, বীজ বপন, সার, কীটনাশক ও পরিচর্যার খরচ থাকে। আর পাট কাটা ও ধোয়ায় খরচ পড়ছে বিঘায় ৩হাজার থেকে ৪হাজার টাকা। এ বছর পাটের দাম ভালো থাকায় আমরা লাভবান হয়েছি।

 

পুটিমারীর দোলায় পানিতে পাট ধোয়ার কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, পাটের আঁশ ছাড়ানো ও ধোয়ার জন্য এক বেলা খাবারসহ দৈনিক ৪০০ টাকা পাই।

 

চর খাটামারী গ্রামের পাটচাষি এস এম হাসান আলী বলেন, বর্তমানে শুকনা পাট প্রতি মন ২হাজার ৬শত থেকে ২হাজার ৮শত টাকা দরে বিক্রি হচ্ছে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, এ বছর অনেক জমিতে পাট চাষ হয়েছে। এরমধ্যে তোষা পাট, মেস্তা পাট, দেশি পাট, কেনাপ পাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone