শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
পূর্ব শত্রুতার জেরে দোকান ঘরে আগুন, ৩লক্ষ টাকার ক্ষতি

পূর্ব শত্রুতার জেরে দোকান ঘরে আগুন, ৩লক্ষ টাকার ক্ষতি

পূর্বে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (১৯ আগস্ট) আরিফুল ইসলান (৩২) নামের এক ব্যবসায়ীর দোকান ঘরে পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় দোকান মালিক ৬জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সাতপাটকি গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলাম। তার প্রতিবেশী জ্যাঠা ইউনুছ আলীর সাথে একই এলাকার আব্দুল গফুরের ছেলেদের সাথে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের কারণে গত ১৩ আগস্ট লালমনিরহাট সদর থানার গোলঘরে বৈঠক শেষে সিন্ধান্ত হয়। সে সময় আরিফুলে সাথে আব্দু্ল গফুর গ্যাং লোকদের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে গত ২০ আগস্ট রাত আনুমানিক ৩ঘটিকায় আরিফুল দোকান ঘরে আগুন দেয় অজ্ঞাতরা। পরে রাতে চিৎকার চেঁচামেচি শুনে অনেক লোক একত্রে হলে, ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এ ঘটনার পর আরিফুল হক ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক জনের নামে থানায় অভিযোগ করে।

 

ঘটনার বিষয়ে আরিফুল জানান, তার দোকানে আগুন দেয়ার দুদিন আগে এজাহার নামীয় লাভলু আবু ও তার সহযোগীরা তাকে হুমকি দিয়েছিল দ্রুত সময়ের মধ্যে যেন সে দোকান সরিয়ে নেয়। এই হুমকির পর থানায় অভিযোগ দায়ের করলে তার তদন্তের পূর্বে দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো দোকান ভস্মিভূত হয়ে যায়। তিনি দাবী করে তার দোকানের মালামালসহ প্রায় সাড়ে ৩লক্ষ টাকার ক্ষতি হয়ছে।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি, তদন্তে শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone