শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

লালমনিরহাটে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন শ্রীশ্রী রাধা গিরিধারী মন্দির (ইসকন)র সভাপতি শ্রীপাদ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাটের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সভাপতি এস দিলীপ রায়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone