শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগাম জাতের সবজি চাষ হচ্ছে

অধিক লাভের আশায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিস্তীর্ণ এলাকায় এবার আগাম জাতের শাক-সবজি চাষ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় কাটাচ্ছে অধিকাংশ কৃষক।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় শাক-সবজিসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষ নতুন উদ্যোমে শুরু করেছে।

 

জানা গেছে, শাক-সবজি মাঠ থেকে ঘরে তোলার পূর্ব মুহুর্তে ভয়াবহ বন্যার কবলে পড়ে সম্পূর্ণ রূপে পচে নষ্ট হয়। ফলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ওই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম সবজি চাষ করতে কৃষক উদ্বুদ্ধ হয়েছেন।

 

শাক-সবজি চাষী হযরত আলী, আব্দুর রহমান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় করলা, পটল, বেগুন, শীম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মসলা জাতীয়সহ শাক-সবজির চাষ ইতিমধ্যে শুরু করেছে। আশা করি এসব সবজির কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হবে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, আমরা আমাদের অবস্থান থেকে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। যাতে তারা বেশি লাভবান হতে পারে।

 

উল্লেখ্য যে, ইতোমধ্যে আগাম জাতের সবজি হাট-বাজারে বিক্রয় শুরু হয়েছে। কৃষকরা এখন লাভের মুখ দেখছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone