শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বাংলাদেশ প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বাংলাদেশ প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিহাট জেলা শাখা।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে ঠিক তাদের ধারাবাহিকতায় সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালিত হয়েছে লালমনিরহাট।

সারা দেশের নেয় লালমনিরহাট জেলায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় আল নাহিয়ান শিশু পরিবার এর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস, আর শরিফুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, নির্বাহী সদস্য মোঃ বিপুল ইসলাম, সাধন চন্দ্র রায়, আবির হোসেন সজল, মোঃ আলম মিয়া প্রমুখ। এ সময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone