শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
সাংবাদিকদের মারধরের মামলায় প্রধান আসামী গ্রেফতার

সাংবাদিকদের মারধরের মামলায় প্রধান আসামী গ্রেফতার

লালমনিরহাটে দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন ও যমুনা টিভি লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলাসহ ৫জন সাংবাদিককে মারধর করা মামলায় এজাহার ভুক্ত ১নং আসামি সাহেব মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের মারধরের হামলা মামলায় প্রধান আসামি সাহেব আলীকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সিংগের ডাবরি এলাকা থেকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

জানা যায়, পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মন্ডলের বড় ছেলে সাহেদ মন্ডল একই এলাকার দুই সন্তানের জননীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করে। সাহেদ মন্ডল নিজেও দুই সন্তানের জনক। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যায়। সাংবাদিক আসার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সাহেদ মন্ডল ১০/১২জন সন্ত্রাসী নিয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় নামক স্থানে সাংবাদিকদের পথরোধ করে। পরে হামলাকারীরা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা ট্রাইপড কেড়ে নিয়ে ক্যামেরা ভাংচুর করে। এ সময় সাহেদ মন্ডল সাংবাদিকদের ক্যামেরার ট্রাইপোট দিয়ে সাংবাদিকদের এলোপাতারী আঘাত করতে থাকে। এ সময় হামলাকারীরা ট্রাইপড দিয়ে যমুনা টিভির প্রতিনিধি আনিছু র রহমান লাডলার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়।

 

লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট সিংগের ডাবরি থেকে সাহেব মন্ডল (৩৫) কে গ্রেফতার করেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার সিংগের ডাবরি এলাকা থেকে সাংবাদিককে মারধরের ১নং আসামি সাহেদ মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়। এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone