শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার ৯বছরে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার ৯বছরে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত

সাপ্তাহিক “আলোর মনি” পত্রিকার ৮তম বর্ষপূর্তি ও ৯বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে পদার্পন অনুষ্ঠান উদযাপন করেন– প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

 

পরে আলোচনা সভায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক প্রথম আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মোঃ আবদুর রব সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।

বক্তারা সাপ্তাহিক আলোর মনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির।

এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সহসভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মজিবর রহমান, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট সামছুল আলম, সেক্রেটারী শেখ মঞ্জুর আলম, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, কিন্ডার হিল্পস্ ওয়ার্ক্যের নির্বাহী পরিচালক জেমস আশীষ দাস, আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ বাদশা আলম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী ওস্তাদ তাজুল চৌধুরী, কলামিস্ট আজমুল হক পুতুল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, মোঃ হযরত আলী, আনোয়ার হোসেন, আদরসহ লালমনিরহাট জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone