শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।

 

বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডঃ নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, গোকুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম বসুনিয়া টোটন, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সভাপতি জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। কিন্তু জাতীয় পার্টি তাদের দূর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগনের ক্ষতির মুখে ফেলেছে। প্রায় প্রতিদিন সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ঘন্টা লোডশেডিং হচ্ছে।

 

এছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দূর্নীতি করছে। তাই দুর্নীতি বন্ধসহ জ্বালানী তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা।

 

এ সময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone