শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

রাতের অন্ধকারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিক্ষোভ সমাবেশ করেছে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

 

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টায় লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বাজারে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সন্ধ্যার আগে থেকেই হারাটী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর পরই বিএনপি কার্যালয়টি কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। পরে হারাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিমের নেতৃত্বে বিশাল এক মিছিল লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর রেলগেট পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে এসে মহেন্দ্রনগর বাজারের বটতলায় এসে সমাবেত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশে হারাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইদুল খাঁন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন হারাটী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরনবী সরকার নয়ন, লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলার রহমান নাজমুল, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খাঁন প্রমুখ।

 

সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone