শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রেলওয়ে ক্রসিংয়ের বেড়িয়ার পড়লো একদিকে ট্রেন গেল অন্যদিকে!

রেলওয়ে ক্রসিংয়ের বেড়িয়ার পড়লো একদিকে ট্রেন গেল অন্যদিকে!

লালমনিরহাটে রেলওয়ের অনুমোদিত লেবেল ক্রসিংগুলোতেও গেটম্যান যথাযথ দায়িত্ব পালন না করায় বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা। রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যুর ঘটনা হরহামেশাই শোনা যায়।সর্বশেষ শুক্রবার (২৯ জুলাই) মিরসরাই এলাকায় লেবেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঘটনার রেশ কাটতে না কাটতে লালমনিরহাটের বিডিআর গেট এলাকায় রেল ক্রসিং এ বড় ধরনের দূর্ঘটনা থেকে রেহাই মিলেছে। ট্রেন গেছে এক লাইন দিয়ে আর বেড়িয়ার পড়ছে আরেক লাইনে।

 

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, সব রেলেওয়ের ক্রসিংয়ে কখনও গেটম্যান থাকে কখনও থাকে না। ফলে এগুলোতে দুর্ঘটনা ঘটে অহরহ। গেটম্যানদের অবহেলা ও দায়িত্বহীনতার পাশাপাশি বেপরোয়া যানবাহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। ঠিক তেমন একটি বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লালমনিরহাটের মানুষ।

 

রোববার (৩১ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা শহরের সব চেয়ে ব্যস্ততম রেলওয়ে ক্রসিং বিডিআর গেটে মারাত্মক ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। রেলওয়ে ক্রসিং এর সময় গেটম্যান ভুল করে যে পাশে ট্রেন আসতেছিল সেখানে বেড়িয়ার না ফেলে আলাদা লাইনে ফেলে, এতে ওই রাস্তা পারাপার হওয়া মানুষেরা নিজে থেকে দাড়িয়ে যায়। তারপর ট্রেন চলে গেলে পারাপার শুরু করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য জুরে দিচ্ছেন। কেউবা বিভিন্ন রকমের রিয়াক্ট দিয়ে তাদের অনুভুতি জানাচ্ছেন।

 

এ বিষয়ে লালমনিরহাট রেলেওয়ের ট্রাফিক বিভাগের সুপারিন্টেনডেন্ট খালিদুন নেছা জানান, গেটম্যানের দায়িত্বহীনতার কারনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় রেলেওয়ে বিভাগের অন্য কেউ দায়ী থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone