শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

বহুনাটকীয়তার পর আটক হলেন মিজান

তিনি টাকার বিনিময়ে কাজ করেন, তার রয়েছে বেশ চৌকসয়তা এমন বহুনাটকের পর লালমনিরহাটে বিজিবি’র সৈনিক পদে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন মিজানুর রহমান মিজান নামে এক ভুয়া পরীক্ষার্থী।

 

বিজিবি কর্তৃক জানা যায়, ৫০হাজার টাকা চুক্তিতে প্রক্সি দিতে গিয়ে বিজিবির হাতে আটক হন তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান।

 

আটক মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামের খলিফা রহমানের ছেলে। তিনি বিপিএড পরীক্ষার্থী ছিলেন।

 

লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ চলছে। এর অংশ হিসেবে বুধবার (২৭ জুলাই) গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এ অনুষ্ঠিত হয়।

 

এতে 99GD080896 রোল নম্বরের সারোয়ার মণ্ডল সজিবের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসে‌ন মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেরে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তাকে আটক করে বিজিবি।

 

পরে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেন যে ৫০হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তার সঙ্গে জড়িত দালাল চক্রটির তথ্যও বিজিবিকে দেয় মিজান।

 

এ ঘটনায় প্রক্সি দেওয়ার অপরাধে মিজান ও দালাল চক্রটির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone