শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন

চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৮ জুন) ভোরে ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন এলাহী বকস নামে এক ঠিকাদার।

 

আর ঠিকাদার বলছেন, চেয়ারম্যান ফরহাদ হোসেন তাকে ও তার ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছেন। এতে তার মন খারাপ হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারী করছেন এলাহী বকস নামে এক ঠিকাদার। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে মর্মে স্থানীয় লোকজন ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদার এলাহী বকসকে ডাকেন এবং সরেজমিন পরিদর্শন করে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করেন।

 

এ ঘটনায় রোববার (২৬ জুন) ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৪/৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন ওই ঠিকাদার।

 

ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের পরিবারের অভিযোগ, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন ওই ঠিকাদার এলাহী বকস।

তবে ঠিকাদার এলাহী বকস বলেন, চাঁদা চাওয়াটা বড় কথা নয়। চেয়ারম্যান সাহেব আমাকে ও আমার ছেলেকে চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে গেছে। এতে আমার মন খারাপ তাই মামলা করেছি।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone