শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
৬০কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ; ২ আসামী গ্রেফতার

৬০কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ; ২ আসামী গ্রেফতার

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬০কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে। এ সময় গাঁজা পরিবহন করা একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২জন মাদক কারবারীকে আটক করার পাশাপাশি একটি পিকআপ ভ্যান জব্দ করেন তারা। আটক মাদক কারবারীরা হলেন- নাটোর জেলার নাটোর সদরের রামাইগাছি এলাকার আমির আলী প্রামাণিকের ছেলে জনি প্রামাণিক (২৩) ও একই এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে আশিক (২২)।

জানা যায়, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধায়নে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপ ভ্যান করে এসব গাঁজা অন্যত্র নিয়ে যাচ্ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশী চালান। এ সময় পিকআপ ভ্যান থেকে ৬০কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে তাদের ২জনকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, আটক ২জন মাদক কারবারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone