শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
লালমনিরহাট এখন পোস্টারের শহর

লালমনিরহাট এখন পোস্টারের শহর

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: আগামী ২৮ নভেম্বর তৃতীয় পর্বে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি ও কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (১২ নভেম্বর) বরাদ্দকৃত প্রতীক পাওয়ার পর থেকেই চেয়ারম্যান, সদস্য, সদস্যা প্রার্থীরা নিজের পরিচয় এবং বরাদ্দকৃত প্রতীক ভোটারদের জানিয়ে দেয়ার জন্য পোস্টার লাগিয়ে এখন পোস্টারের শহরে পরিণত করেছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি। সুতলি দিয়ে রাস্তার দু’ধারে পোস্টার টানানো হয়েছে। এছাড়া মাইক ব্যবহার করে প্রার্থীরা ছন্দ আকারে তাদের মার্কাসহ নাম প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন দিন-রাত।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী) ও কালীগঞ্জ উপজেলার ৮টি (ভোটমারী, মদাতী, তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, গোড়ল, চলবলা, কাকিনা) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য, সদস্যা পদের বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone