শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেজর জেনারেল (অবঃ) সি, আর, দত্ত-এঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে- শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণ

মেজর জেনারেল (অবঃ) সি, আর, দত্ত-এঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে- শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণ

আলোর মনি রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সি, আর, দত্ত-এঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে- শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণ অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা এ শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণের আয়োজন করে।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বিধুভূষণ রায় সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone