শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ছায়া হয়ে থাকো

ডা. জাকিউল ইসলাম ফারুকী:

তোমার স্বপন নিয়ে তুমি থাকো,

বালুচরে খেলাঘর

বেঁধে আমিও তেমন,

গড়ি আর মুছে ফেলি

স্বপন আমার।

একই মেঘ একই আলোছায়া ঘেরা রঙ্গিন আকাশ,

অসীম আকাশ বাধাহীন সব পাখি,

কাকলিতে ভাসে সারা দিনমান,

খোঁজে ফিরে তার সাথী,

তবুও কোথাও নীড়হারা পাখি,

কাঁদিছে একা নীড়ে,

তুমি কি চিনেছো,

কোথায় সে আছে, সেই একা পাখিটিরে!

 

মিলাতে পারিনা জীবনের সুর

কিছু মিছে তার

কিছু যে অসুর,

কেমন করিয়া মিলাবো

জীবন ধাম,

হিসাব মিলাতে পারিনা,

পারিনা লেখাতে নাম।

তোমার অভিধান পূর্ন কুসুমে,

পাতা কোন নেই খালি,

পারিনি লেখাতে অধমের নাম,

কলমে ফুরালো কালি।

ফিরে আসি ধীরে

পর্ন কুটিরে,

একা থাকা সেই ভালো,

আকাশে মিশেছে দীর্ঘশ্বাসের,

ভাবনার যতো কালো।

তোমায় তবু যে অন্ধকারেই দেখিবার শুধু পাই,

ছায়া হয়ে থাকো জীবনে আমার,

পরাভব মানি তাই।

 

৪/৮/২০২১

টিনটনফলস্

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone