শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (১১ মে) বিকেলে পবিত্র মাহে রমজান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মশত বার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মে) বিমান বাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাট কর্তৃক ইউনিটের পার্শ্ববর্তী মহেন্দ্রনগর ও হারাটি এলাকার বিভিন্ন মাদ্রাসার মোট ১শতজন এতিম শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে ঈদ উপহার (পাঞ্জাবী, পাজামা, টুপি, থ্রি-পিস, নগদ অর্থ) এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সকল ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ এর সময় বিমান বাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাট এর অধিনায়কসহ বিভিন্ন কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক করোনাকালীন সময়ে অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন ঘাঁটিতে কোভিড-১৯ এর প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র এবং বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। জাতীয় যে কোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone