শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিম্ন আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের বিভিন্ন রকমের সবজি বিতরণ

নিম্ন আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের বিভিন্ন রকমের সবজি বিতরণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন জাতের সবজি বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি মাসুদ রহমান।

 

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে এ সবজি বিতরণ শুরু হয়। লালমনিরহাট পৌরসভার ২, ৩ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কার্ভাড ভ্যানযোগে ঘুরে ঘুরে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে সবজির প্যাকেজ তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি মাসুদ রহমান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক আতিক বাবু, পৌর ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বিশাল মাহমুদ জিমসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এদিকে চলমান মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় গোটা দেশে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। আর এই লকডাউনে খেটে খাওয়া মানুষেরা খুশি ছাত্রলীগের দেওয়া ৭প্রকারের শাক সবজি পেয়ে।

 

বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি মাসুদ রহমান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব দুঃখীদের পাশে দ্বারাতে হবে। তাই আমাদের এই প্রচেষ্টা। আর এটি অব্যাহত রাখার সাধ্যমত চেষ্টা থাকবে আমাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone