শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

অপেক্ষা কে করে

জাকি ফারুকী:

কেউ কি অপেক্ষায় চোখ বুজে বিছানায়,

টুন করে শব্দ হলেই তাকায়,

জলের শৈবালের সবুজে

এ কেমন আগুন,

মাথায় ঝিম মেরে রক্ত চলাচলের নিবিড় শব্দ শুনি,

এখনও ভোর হতে ঢের বাকী,

কেউ কি প্রতীক্ষায়

কেউ কি দুঃখ বুকে নিয়ে,

নিদ্রাহীন রাত জাগে,

অন্ধকারে।

 

বিরতিহীন ভালোবাসার অনেক খেদ,

পানসে হয়ে যায়,

জগতে পদ্মফুলের মনে,

জলের ওপর যে কাঁপন,

তা আর কোন ফুলে ভাসে,

হাওয়ায় চাঁদনীতে নিঃশব্দতায় মুগ্ধ            সরোবর জীবন।

 

তোমার নিঃশ্বাসের সাথে

রাত জাগা সব পাখি

কোলাহল করে ওঠে,

প্রান্তরের ছায়ায়

গান ভাসে,

তোমার দুচোখের কোণে

পরানের নিষিদ্ধ বনে,

ভোরের তারা জ্বলে ওঠে,

পুলকিত হই, কেউ কি

আমার অপেক্ষায় অনেক জীবন ধরে

জেগে থাকে, চৈতন্যে সন্ন্যাস ।

 

এমন অনুভব কই

কোথায় এখনো কি আছে

ফাগুন পবনে ঘুরে বেড়ায়,

মানুষীর অব্যক্ত হৃদয়,

একলা গৃহকোনে।

 

ফিরে এসো, ফিরে এসো তিমিরে ছায়ায়

তোমাকে ফেলে কতদুর যেতে পারি বলো, এই পৃথিবীর দিগন্তের ওপাড়ে আকাশ আর শুন্যতা শুধু,

কে স্পর্শ করবে সেখানে তোমায়।

তবু ভুল হয়ে যায়, তবু কেন যেনো মনে হয়,

কেউ কি অপেক্ষায় !

২/৪/২০২১

টিনটন ফলস্, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone