শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

দুঃখ দিলে

জাকি ফারুকী:

এ কেমন দুঃখ দিলে,

মেঘের আড়ালে খুঁজি, বৃষ্টির জল।

চাতক পাখির মতো, বুকের সবখানে

কি অসীম তৃষ্ণা,

তুমি কি বলবে,

কেন এ দুঃখ দিলে প্রাণে!

 

মনভোলা প্রেমিকের আকন্ঠ আবেগ

বুকের শব্দকে বারবার নিয়ে চলে গেছে

বেসুরো বীণায়,

শব্দহীন নির্লিপ্ত সময়, পাহাড়ের বিপন্ন খাদে, সমর্পন করেছে নিজেকে সমস্ত অবহেলায়,

তুমি বুঝলেনা, একজন কবির,

মনের গৃহহীন হবার নিগূঢ়

দুঃখগাঁথা পথহীন পাহাড়ের ঢালে।

 

জীবন অনিত্যের মাঝে খুবই সংশয়ে

কাতর,

খুঁজে ফিরি তোমার অহংকারে আরো কিছু মানুষীর ছায়া,

যারা কখনো কখনো নষ্ট করে গেছে

পৃথিবীর অনিন্দ বকুলের মায়া,

ঘ্রাণময় পল্লবময় এমন মুগ্ধ ফুল

ঝরে গেছে, অনাদরে ভোরের শিশিরে।

 

কতোটা শক্তিময় ছিলো কবিতার ভাষা,

কেন যে বুঝলেনা, মিটালেনা আশা।

 

৩১/৩/২০২১

মার্চের শেষ দিনে, করোনার বছরে

টিনটনফলস্, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone