শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক গণমানুষের আওয়াজের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভোরের দর্পনের প্রতিনিধি আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, প্রেসক্লাব সম্পাদক নূরল হক, যুব মহিলা লীগের উপজেলা কমিটির আহবায়ক শারমিন সুলতানা সাথী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসেন সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক ইউনুছ আলী, দৈনিক গণমানুষের আওয়াজের লালমনিরহাট জেলা প্রতিনিধি মাসুদ রানা রাশেদ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, সমাজসেবক শাহ্ মমিনুল হক, যুবলীগ নেতা সেলিম।

এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক রমজান আলী, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহজাহান সাজু, লালমনি নিউজের সম্পাদক হাসান আলী, নায়েব আলী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি রাকিবুল হাসান রিপন, আমাদের সময়ের প্রতিনিধি নুরনবী সরকার, মহির খান, শাহিনুর ইসলাম প্রান্ত, হাসানুজ্জামান হাসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone