শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। ৫২ এর ভাষা আন্দোলন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের বিরল উদাহরণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।

শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সহসভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম সফি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী হয়।

মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত/ প্রার্থনা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone