শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে অনুপ্রবেশের দায়ে ৪জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

লালমনিরহাটে অনুপ্রবেশের দায়ে ৪জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অনুপ্রবেশের অভিযোগে ৪জন ভারতীয় নাগরিকসহ ৫জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি লালমনিরহাট ১৫ব্যাটালিয়নের সদস্যরা।

 

আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুরে মামলা দিয়ে তাদের হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।

 

এর আগে গতকাল শনিবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- ভারতের কুচবিহার জেলা শীতলখুচি থানার গিতালদহ গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট (২০), একই এলাকার ইনছার আলীর পুত্র জয়নাল (৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০) ও তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান (২০) এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান, উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ৫জন। এ সময় বিওপি ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবির টহল দল তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ৪জন ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। অপরজন বাংলাদেশী, তিনি তাদের অনুপ্রবেশে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone