শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
লালমনিরহাটে বাঁশের তৈরি কুলা-ডালির কদর দিন দিন বাড়ছে

লালমনিরহাটে বাঁশের তৈরি কুলা-ডালির কদর দিন দিন বাড়ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অগ্রহায়ণ মাস আসলেই বাঁশের তৈরি কুলা-ডালির কদর বেড়ে যায়। ফসল কাটা-মাড়াইয়ের পর ধান থেকে পাতান (চিটা) ও ধুলা-ময়লা বের করার জন্য কৃষকের কুলা ও ডালির প্রয়োজন হয়। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট ও পাটগ্রাম) পৌরসভার হাটগুলোতে কুলা-ডালি বিক্রির ধুম পড়েছে। কুলা-ডালি তৈরির কাজে বেশকিছু গ্রামের দরিদ্র নারী-পুরুষ জড়িত রয়েছে। এ জেলার হাটগুলোতে বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় বাঁশের তৈরি কুলা-ডালিসহ কুটির শিল্পের প্রতিটি জিনিসেরই বিক্রি বেড়ে গেছে। বছর ব্যাপী কমবেশী এসব জিনিস বিক্রি হলেও অগ্রহায়ণের আগে কুলা ও ডালির কদর বেড়ে যায়। তাই বিক্রির পরিমাণও বেড়ে যায়। প্রায় প্রতিটি হাটে কুলা ও ডালির পাশাপাশি বাঁশের তৈরি মাছ ধরার ছুটি, পলই, ঝাকাসহ বিভিন্ন উপকরণও বিক্রি হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone