শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
তিস্তার বাঁধে তীব্র ভাঙন : গতিপথ পাল্টানোর আশঙ্কা

তিস্তার বাঁধে তীব্র ভাঙন : গতিপথ পাল্টানোর আশঙ্কা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় তীস্তা নদীর বাঁধে হঠাৎ তীব্র ভাঙন।

 

গতকাল (২৮ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের নদী প্রস্থের স্পার বাঁধ-১ এ ভাঙন দেখা দেয়।

 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের পর থেকে ভাঙন তীব্র হলে স্থানীয় স্বেচ্ছাশ্রমে জীও ব্যাগ (বালির বস্থা) দিয়ে বাঁধের ভাঙন রক্ষার চেষ্টা চলে।

 

নদী সরে যাওয়া এবং বাঁধের ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভাঙন হচ্ছে। ২০০৪ সালে বাঁধ নির্মাণ হয়। এবার নদী ভেঙে এক কিলোমিটার ভিতরে ঢুকেছে। আপনাদের মত আমরাও দেখছি। আমরা প্রকল্প প্রস্তাব করেছি। ইতোমধ্যে মন্ত্রী মহোদয় পরিদর্শণ করেছেন। পানি উন্নয়ন বোর্ডেও জরুরী বৈঠক হয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকেও আজ পরিদর্শন করা হয়েছে।আমাদের হাতে যথেষ্ট লোকবল না থাকার কারণে স্থানীয়দের সহযোগীতা নেয়া হচ্ছে।আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন সরবরাহ করছি। আমি নিজেও এখানে আছি। আশা করছি বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে আসবে।

 

এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় বয়োবৃদ্ধরা জানান, নদী ভাঙন রোধ করা না গেলে হয়তো নদী আরও ভিতরে ঢুকে যাবে।এখনই যদি পদক্ষেপ না নেয়া হয়, তাহলে নদী কতদূর ভাঙবে বলা যাচ্ছেনা আর তখন করার কিছুই থাকবেনা।

 

সরেজমিনে দেখা গেছে, বাঁধের মাটি কেটেই বাঁধ ভাঙন রোধের চেষ্টা করছেন। এতে কতটুকু কি উপকার হবে তা নিয়ে সন্ধিহান স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone