শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
বন্যা পরিস্থিতির ফের অবনিত, তিস্তায় বিপদসীমার কাছাকাছি পানিপ্রবাহ

বন্যা পরিস্থিতির ফের অবনিত, তিস্তায় বিপদসীমার কাছাকাছি পানিপ্রবাহ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে।

 

শনিবার বিকাল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকার উজানে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করেছে পাউবো।

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের অবস্থিত তিস্তা ব্যারাজের উজানে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

 

রংপুর পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী (পানি পরিমাপক) এএসএম আমিনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী (পানি পরিমাপক) এএসএম আমিনুর রশীদ বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো রংপুর অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এভাড়া ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম সহ বিভিন্ন প্রদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে পাহাড়ী ঢলও রয়েছে। এসব কারণে ফের তিস্তা নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয়। আবার একইদিন শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ পরিমাপ করা হয়। রাতে আরো পানিপ্রবাহ বৃদ্ধি পেতে পারে বলে আমরা ধারনা করছি।

 

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ হাজার ৬৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম-তালিকা পাওয়া গেছে। বন্যা কবলিত এসব পরিবারের মাঝে জিআর চাল ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone