শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
সোনালী আঁশ পাট চাষাবাদ থেকে নিরুৎসাহিত হচ্ছে চাষিরা

সোনালী আঁশ পাট চাষাবাদ থেকে নিরুৎসাহিত হচ্ছে চাষিরা

কৃষি প্রধান বাংলাদেশের সোনালী ফসল পাট বিশ্ব জুড়ে নাম ডাক থাকলেও সেই আদি সুনাম নষ্ট হতে বসেছে। চাষিরা দিন দিন এই চাষাবাদ থেকে হাত গুটিয়ে নিচ্ছেন। এবার কৃষকেরা পাট চাষ করলেও একদিকে চাহিদা মতো দাম নেই অপরদিকে পাট ধুতে শ্রমিক খরচ বেশি হওয়ায় ধুতে পারেননি অনেক চাষি।

 

জানা গেছে, দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে চাহিদা অনুযায়ী এবার সে রকম পাটের চাষাবাদ হয়নি। গত বছরের চেয়ে এবার তুলনামূলক ভাবে কম চাষ হয়েছে। আর বিভিন্ন কারণে চাষি এই চাষাবাদ থেকে নিরুৎসাহিত হচ্ছে।

 

দেখা গেছে, নারী-পুরুষ মিলে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করছেন। খরচ বাঁচাতে রিবোন রেটিং পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করলেও তাতে আগ্রহ নেই তাদের। কৃষকেরা এবার ৩৫০০ থেকে ৩০০০ টাকা মণ দরে পাট বিক্রি করেন। তবে ন্যায্যমূল্য পেলে কৃষকেরা আরও বেশি পাট চাষে আগ্রহী হয়ে উঠবেন।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, চলতি বছর লালমনিরহাটে ৩হাজার ৩শত ১৫হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone