শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ ইনার হুইল ভবনে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট-৩২৮ এর আয়োজনে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮, ইনার হুইল ক্লাব অব মেট্রোপলিটান ঢাকা, গুলশান, ঢাকা নাইটিংগেল, ঢাকা নর্থ ইস্ট, বারিধারা, ঢাকা কসমোপলিটান, উত্তরা, গ্রেটার ঢাকা, জাহাঙ্গীরনগর ঢাকা, ঢাকা পেরিউইংকেল, ইস্কাটন, ঢাকা মিডটাউন, দিনাজপুর এবং চাপাই নবাবগঞ্জ এর সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট তাজিন চৌধুরী, চার্টার সদস্য আইনুন নাহার নিংকু, ভাইস প্রেসিডেন্ট-২ হাসিনা আক্তার মিলা, সেক্রেটারী মৌমিশ মিতু, ট্রেজারার তসলিমা বেগম, ক্লাব করেসপন্ডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সদস্য আলেমা জাহান, রেখা রানীসহ অন্যান্য সদস্য ও সুবিধা ভোগীগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, বন্যার্ত ১০০জনের মাঝে চাল, ডাল, তেল ও লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone