শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “কালেমাগো মুসলমান, এক হও এক হও!” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ রবিউল আউয়াল) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এডিএম সগীর প্রমুখ। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাতেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিশাল র‍্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone