শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
সীমান্তে আবারও পুশইন চেষ্টা, বাধা বিজিবি এবং এলাকাবাসী!

সীমান্তে আবারও পুশইন চেষ্টা, বাধা বিজিবি এবং এলাকাবাসী!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে আবারও ৬জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি এবং এলাকাবাসী।

 

শনিবার (১৪ জুন) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ৬জনকে ঠেলে দেন বিএসএফ।

 

বিজিবি ও স্থানীয়রা এসব তথ্য জানিয়েছে।

 

বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা ৩জন ভারতীয় পুরুষ ও বাংলাদেশী ১জন নারী ও ২জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়। বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরের ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয় এলাকাবাসী দেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা আটক করে।

 

উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।

 

শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান সীমান্ত দিয়ে পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতীয় চা বাগানে অবস্থান করছে।

 

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone