শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত

লালমনিরহাটে মরিচ চাষ বাড়ছে

মরিচ চাষ করে দিন ফিরেছে লালমনিরহাট জেলার অনেক কৃষকের। মসলা জাতীয় অন্য যে কোন ফসলের চেয়ে অল্প খরচে মরিচ চাষ করে কৃষক বেশি মুনাফা পাওয়ায় লালমনিরহাটের চাষিরা বেশ খুশি। চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হওয়ায় মরিচ চাষে আগ্রহ বেড়েছে এ জেলার কৃষকের।

 

লালমনিরহাটের মাটি উর্বর ও দোআঁশ হওয়ায় মসলা জাতীয় যাবতীয় ফসল খুব ভালো জন্মে। ফলে অল্প খরচে মসলা জাতীয় ফসল ফলানো সম্ভব। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় উন্নতজাতের বীজ ও সারসহ রোগবালাইনাশক ঔষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ। লালমনিরহাট জেলার প্রায় সব এলাকায় কমবেশি মসলা জাতীয় ফসল চাষ হলেও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি, ভেলাবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি, মোগলহাট এবং পাটগ্রাম উপজেলায় কাঁচা মরিচের চাষাবাদ কিছুটা বেশি। তবে সব থেকে বেশি চাষাবাদ হয় বড় কমলাবাড়ি গ্রামে। এ গ্রামটিতে লক্ষ করলে দেখা যায় মাঠের পর মাঠ কাঁচা মরিচের ক্ষেত।

 

চাষিরা জানান, এখানে সারা বছর বিভিন্ন জাতের কাঁচা মরিচ চাষ করেন কৃষকরা।

 

এ এলাকার চাষিদের কাছ থেকে মরিচ কিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে বিক্রি করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

লালমনিরহাটের কোদালখাতা গ্রামের মরিচ চাষি মোঃ দরবেশ আলী বলেন, প্রতি কেজি মরিচ ৩৫টাকা দরে প্রতি মন ১হাজার ৪শত টাকায় বিক্রি করছি ব্যবসায়ীদের কাছে।

 

মরিচ ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতি কেজি মরিচ ৪০টাকা দরে প্রতি মন ১হাজার ৬শত টাকায় বিক্রি করছি খুচরা ব্যবসায়ীদের কাছে।

 

ফুলগাছ গ্রামের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রতি কেজি মরিচ ৪৫টাকা দরে খুচরা বিক্রি করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone