শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুল এর ২০২৪ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের থানা রোডস্থ এলসিসিআই মডেল স্কুল প্রাঙ্গণে এলসিসিআই মডেল স্কুলের আয়োজনে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির চেয়ারম্যান ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ আশিকুজ্জামান সোহাগ-এঁর সভাপতিত্বে এলসিসিআই মডেল স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা জাহান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ। এতে বিশেষ অতিথি ছিলেন এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির কো-চেয়ারম্যান ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদত হোসেন বাবু, কাওছার, মোঃ আওলাদ হোসেন লিটন, সচিব প্রতাপ চন্দ্র রায়, অফিস সহকারী জাকির হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, এলসিসিআই মডেল স্কুলের সহকারী শিক্ষক মাকসুদা বেগম, মোঃ মশিউর রহমান, মোছাঃ আঞ্জুমান আরা বেগম, আঞ্জুনা পারভীন, মোছাঃ আফরোজা বেগম, মোছাঃ লুনা ইয়াসমিন, অফিস সহায়ক দিলীপ চন্দ্র রায়সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone