শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে!

শারদীয় দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। ভারতীয় চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৬ অক্টোবর) সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রফতানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রফতানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। তবে, আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কর্মকার্তা এ এস এম আকরাম সম্রাট বলেন, আমাদের পাসপোর্ট ধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এবং অফিসসহ দাফতারিক কাজ চলমান থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আহসান হাবীব সরকার পলাশ বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone