শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে অবহিত করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর তাপসী তাবাসসুম উর্মিসহ উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চম পর্যায় (২য় ধাপে) উদ্বোধন যোগ্য গৃহনির্মাণের সংখ্যা (৫ম পর্যায়ের একক গৃহ) লালমনিরহাট সদর উপজেলায় ১৭, আদিতমারী উপজেলায় ১৪২, কালীগঞ্জ উপজেলায় ৫৮০জন, হাতীবান্ধা উপজেলায় ১২৬, পাটগ্রাম উপজেলায় ১৪১সহ মোট ১হাজার ৬টি পরিবার পূনর্বাসিত হবে। এবং (জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থানে একক গৃহ নির্মাণ) এর সংখ্যা আদিতমারী উপজেলায় ১৯২, কালীগঞ্জ উপজেলায় ২৯৫জন, হাতীবান্ধা উপজেলায় ৭০, পাটগ্রাম উপজেলায় ৬০সহ মোট ৬শত ১৭টি পরিবার পূনর্বাসিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone