শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অ্যারন বুশনেল

:: জাকি ফারুকী ::
(বিশ্বব্যাপী মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক অগ্নিবাণ!)

প্রতিদিন ভালোবাসা
অ্যারন বুশনেল
অ্যারন
বুশনেল।
প্রতিদিন জন্মান্তরের ভালোবাসা অ্যারন।
কী এক দৃপ্ত পদক্ষেপে হেঁটে গেলে,
সমগ্র পৃথিবী অবাক তাকিয়ে রয়,
তোমার আত্মত্যাগ, তোমার প্রতিবাদ,
তোমার সাহস,
শক্তি, দাউদাউকরে জ্বলে ওঠা আগুনের পিন্ডের মাঝে,
দাঁড়িয়ে উচ্চারন, “ফ্রি প্যালেসটাইন”।

 

প্রতিদিনের উচ্চারনে এক নুতন সংযোজন।
পৃথিবী দেখুক, তারুণ্যের প্রতিবাদ,
কি এক সুনামীর মতো, ভাসিয়ে দিতে চায়,
যুদ্ধবাজ সব দেশের পতাকা।
আবার জেগে উঠুক মানবতা,
গাজ্জার পথে প্রান্তরে রক্ত নিনাদে,
মানুষের আত্মদানের প্রতিবাদ হোক।
প্রতিদিন
জেগে ওঠো অ্যারন,
ওয়াশিংটনের মাটিতে তুমি যে আগুনের শিখা জ্বালালে
সে শিখা অনির্বান,
সে শিখা জলের ওপর ভেসে থাকা মানুষের প্রতিবাদের ফসল,
তোমাকে অভিবাদন অ্যারন
তোমাকে ভালোবাসা বুশনেল
তোমাকে হৃদয়ের অশ্রুতে ভেজা শান্তির
সবুজ জলপাই পাতার
নিরাময় দিতে চাই অ্যারন।

 

২৮/২/২৪,
নিউজার্সি।
[এই ঘটনার ছবি কোন মিডিয়াতে প্রচার হয়নি]

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone