শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জীবনের সব কুয়াশার বিকেল

“টেবিল টক”
:: সাকি :: যখন ভাবছি পেরিয়ে এসেছি,
তখন তোমার মুখচ্ছবি ভেসে ওঠে মানসপটে।
সামনে এক দীর্ঘ রাত্রির অন্ধকার ছাওয়া
এক দুর্গম রাতের নিঃশব্দ আলিঙ্গন অপেক্ষা করছে
বুঝতে পারি।
তোমার কথা মনে হয়,
এভাবে চলে যাবার কথা ছিলোনা “টমাস।”

 

আবার আমাদের লালমনিরহাটে দেখা করার
কথা ছিলো- হলোনা।
আর কখনোই হবে না।
স্মৃতির পাতা কেমন বিবর্ন হতে থাকে।
চার বছর এই বিরহ, একদিন চল্লিশ বছর হয়ে,
ধরা দেবে পৃথিবীর বয়সের সাথে।
তখন তোমার মঞ্জু, টুকু, অনু, বাবলা, মিলিতা,
কেয়া, বাবুয়া, মিঠু কেউ কি থাকবে পৃথিবীর উঠানে?

 

এতো মানুষ এতো উত্তরাধিকারের বিবর্ন বর্ণনা করবার
এই সব মানুষেরা, তখন আরো হিম করা কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়ে যাবে।
হায় বিবর্ন দিনের অস্বস্তির ইতিহাস,
তোমার মৌন পাথর পিছে ফেলে,
পারিনা কি এমন উত্তরাধিকার গড়বার,
সব একসাথে, এক ঝরণার জলে,
অবগাহনের আনন্দে বিভোর।
সিক্ত শরীরে, শীত অনুভব নিয়ে,

 

মানুষেরা মানুষীরা কি এক পবিত্র অনুভবে
পিছু ফিরে যেতে থাকে।

 

গেন্ডারিয়ার সেই সুবিশাল কবরস্থানে তোমাকে খুঁজে পেতে
অশ্রুভারাক্রান্ত চোখে, কতো আত্মার ক্রন্দন ধ্বনি
তুমি কি- শুনতে পাও টমাস!
এখনো অনেকেই তোমাকে স্মরণ করে, আমাদের আর একবার লালমনিরহাট যাবার কথা ছিলো,
হলোনা।

 

(২২/৩/২০২০ দাদাবাবু চলে গেছে দুরে, তাঁর হৃদয়ের অন্তঃপুরে যে মোহন বাঁশী বাজতো, এখনো আমার মনে তার শব্দ শুনতে পাই, স্মরণের উত্তরাধিকার বড়ই মর্মভেদী।)

 

নিউজার্সি/ আমেরিকা।
২১/৩/২০২৪

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone