শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।

 

শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ১৮, লালমনিরহাট-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

২১ শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে এবং সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 

প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী।

 

মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা।

 

দুপুর ২টা ৩০মিনিটে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

 

সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ অডিটরিয়ামে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone