শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
সুলতানুল আউলিয়া, ইনসানে অলীয়ে কামেল হযরত শাহ্ নওগজি (রহঃ) এর বাৎসরিক মহা পবিত্র ওরছ মোবারক

সুলতানুল আউলিয়া, ইনসানে অলীয়ে কামেল হযরত শাহ্ নওগজি (রহঃ) এর বাৎসরিক মহা পবিত্র ওরছ মোবারক

আগামী ২৩ শে ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ মোতাবেক ১০ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ, রোজ শুক্রবার লালমনিরহাট পৌর এলাকাধীন ৪নং ওয়ার্ডের খোঁচাবাড়ী (মাজার পাড়া) এলাকায় অবস্থিত বিশ্ব মানবতার পরম হিতৈষী, ন্যায় ও সত্যের পথ প্রদর্শক, কালজয়ী মহা-পুরুষদের উত্তর সূরী, ভারত উপ-মহাদেশের অন্যতম ইসলাম ধর্ম প্রচারক সুলতানুল আউলিয়া, ইনসানে অলীয়ে কামেল হযরত শাহ্ নওগজি (রহঃ) এর বাৎসরিক মহা পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হইবে।

উক্ত ওরছ মোবারকে প্রধান আলোচক ও দোয়া পরিচালনা করিবেন ক্বারী হযরত মাওলানা মোঃ আব্দুস সাত্তার চিশতি সাহেব, লালমনিরহাট।

অনুষ্ঠান সূচীর মধ্যে রহিয়াছে পবিত্র কোরআন তেলওয়াত সকাল ১০.০০ ঘটিকা হইতে দুপুর ১২.০০ ঘটিকা। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা বিকাল ৩.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা। মিলাদ ও দোয়া মাহফিল বাদ আছর। আগত ধর্মপ্রাণ জাকেরান-আশেকান ভাই-বোনদের মাঝে তবারক বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল শেষে। উক্ত ওরছ মোবারকে জিকিরের সহিত দলে-দলে যোগদান করিয়া দো-জাহানের কামিয়াবী হাসিল করুন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone