শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৫টি মনোনয়নপত্র জমা

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৫টি মনোনয়নপত্র জমা

আগামী ৯ মার্চ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৫টি মনোনয়ন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা পড়েছে।

 

এদের মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার ১জন, কালীগঞ্জের ১জন ও লালমনিরহাট সদরের ৩জন।

 

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।

 

প্রসঙ্গত, লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি), আপিল দায়েরের তারিখ শুক্রবার-রবিবার (১৬-১৮ ফেব্রুয়ারি), আপিল নিষ্পত্তির তারিখ সোমবার-মঙ্গলবার (১৯-২০ ফেব্রুয়ার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী), প্রতীক বরাদ্দের তারিখ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) এবং ভোটগ্রহণের তারিখ শনিবার (৯ মার্চ)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone