শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতিতে যাঁরা নির্বাচিত হলেন!

ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতিতে যাঁরা নির্বাচিত হলেন!

লালমনিরহাটে ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১১ ফেব্রুয়ারি) লালমনিরহাটের ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতির আয়োজনে এ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার মৃগাঙ্গ কুমার দেব, নির্বাচন কমিশনার মোঃ গোলাম রব্বানী ও সৈয়দ সূফী মোঃ তাহেরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

 

জানা যায়, ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতির সভাপতি পদে মোঃ আজাদ হোসেন ২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ দুলাল হোসেন ১২টি ভোট পেয়েছেন। এদিকে মোঃ আব্দুর রহিম ৩টি ভোট পেয়েছেন, মোঃ জয়নাল আবেদীন শূন্য ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম ২০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রী বাবুল চন্দ্র ১৭টি ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ দুলাল হোসেন ২০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রী নিতাই চন্দ্র বর্মন ১৫টি ভোট পেয়েছেন। এদিকে মোঃ মোস্তফা আলী ২টি ভোট পেয়েছেন।

 

প্রসঙ্গত, ভাটিবাড়ী আদর্শ ইজিবাইক মালিক কল্যাণ সমিতির মোট ভোটার সংখ্যা ৪০টি। ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়।

 

পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভোটার ও সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone