শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা এবং মাদকদ্রব্য জব্দ ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল র‌্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৭.১কেজি গাঁজা জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ইরি-বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক
আলুর বাম্পার ফলন; আলু উত্তোলনে ব্যস্ত কৃষক-কৃষাণী!

আলুর বাম্পার ফলন; আলু উত্তোলনে ব্যস্ত কৃষক-কৃষাণী!

এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকে আগাম আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এ জেলার আলু চাষী ও কৃষক-কৃষাণীরা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ১৭হাজারেরও অধিক কৃষক এখন তাদের চাষ করা আলু ঘরে তুলে আনার জন্য ব্যস্ত সময় পাড় করছেন।

 

এ জেলার মানুষের চাহিদার বেশী ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা বলেছেন এ জেলার দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তারা। যদি আবাদি আলুর বাজার দর ঠিক থাকাসহ বিদেশে আলু রপ্তানি করা যায় তাহলে এখানকার কৃষকগণ আলু চাষে লাভবান হয়ে ওঠবেন।

 

লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার প্রায় সবগুলো গ্রামের কৃষক-কৃষাণী আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন।

 

আলু চাষী মোঃ দরবেশ আলীসহ অন্যান্য কৃষকেরা বলেন, বাজারে আগাম আলুর দাম ভালো পাওয়ায় আলু উত্তোলন শুরু করেছি।

 

অপরদিকে বর্তমানে আলুর মৌসুম থাকা সত্বেও বাজারে খুচরা ক্রেতারা কিনছেন ৩৩-৩৫টাকা প্রতি কেজি আলু।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, এই আলু চাষে যেমন লাভবান হচ্ছেন চাষীরা, তেমনি এই অভাবের সময় আলু উত্তোলনের কাজ করে জীবন যাপন করছেন আলু ক্ষেতে কাজ করা দিনমজুরগণ।

 

প্রসঙ্গত, এ বছর লালমনিরহাট জেলায় ৬হাজার ৪শত ৫৫হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তবে বর্তমান বাজার মূল্য ভালো আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone