শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
নবনির্বাচিত এমপি অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে পথে পথে গণসংবর্ধনা প্রদান

নবনির্বাচিত এমপি অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে পথে পথে গণসংবর্ধনা প্রদান

লালমনিরহাটের নবনির্বাচিত এমপি অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে পথে পথে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

 

উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, লালমনিরহাট-৩ আসনের ৯টি (মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, পঞ্চগ্রাম, গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ, হারাটি, মহেন্দ্রনগর) ইউনিয়ন ও ১টি (লালমনিরহাট) পৌরসভার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অ্যাড. মোঃ মতিয়ার রহমান এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone