শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
প্রাথমিকের সহকারী শিক্ষকের লালমনিরহাট জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রাথমিকের সহকারী শিক্ষকের লালমনিরহাট জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জেলা পর্যায়ে সোমবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা শুরু করেছে। লালমনিরহাট জেলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই মৌখিক পরীক্ষা শুরু হবে।

 

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩–এর লালমনিরহাট জেলার মৌখিক পরীক্ষা মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে রোববার (২৮ জানুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

 

এ ছাড়া বুধবার (২৪ জানুয়ারি) থেকে রোববার (২৮ জানুয়ারি) হাতীবান্ধা, কালীগঞ্জ, লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, লালমনিরহাটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের নির্দেশাবলিতে বর্ণিত সব কাগজপত্র ও প্রমাণের মূল কপি সাক্ষাৎকার বোর্ডে উপস্থাপনের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর স্থায়ী ঠিকানা বরাবর ডাকযোগে প্রবেশপত্র ইস্যু করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone