শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল সকালে ভোট দিতে আসছেন ভোটাররা।

 

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ড ইউনিয়ন, মহেন্দ্রনগর, বড়বাড়ি, খুনিয়াগাছসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার স্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসারগণ।

 

লালমনিরহাট জেলার ৩টি আসনে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট জেলায় ৩শত ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে মোট ১০লাখ ৩৬হাজার ৩শত ৭২জন ভোটার রয়েছে।

 

বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধা সানিয়াজন ইউনিয়নের নিজ শেখ সুন্দর মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

এদিকে লালমনিরহাট-৩ সদর আসনের মহেন্দ্রনগরে কদমতলা একটি কেন্দ্রে জাতীয় পার্টি এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান।

 

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রত্যেকটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।

 

লাালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone