শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
লালমনিরহাট-২ আসনে জাপার প্রার্থীর ভোট বর্জন

লালমনিরহাট-২ আসনে জাপার প্রার্থীর ভোট বর্জন

লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে অনিয়ম ও পেশি শক্তির জোরে ভুয়া ভোট প্রদানের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন রংপুরীর।

 

রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই ঘোষণা দেন।

 

এ সময় তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়ে আসছিল। পেশি শক্তির জোর দেখিয়ে ও অর্থের লেনদেন করে নৌকা মার্কায় ভুয়া ভোট প্রদানের চিত্রও দেখেছি।

 

আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজে তার বিড়ি ফ্যাক্টরি থেকে নারী কর্মীদের এনে ভুয়া ভোট দিয়েছেন।

 

প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ওই চেয়ারম্যান ব্যালট বক্স হাতে নিয়ে নারী কর্মীদের দিয়ে ভুয়া ভোট দিয়েছেন। এছাড়াও সেখানে নারী ভোটারদের ভোট কাস্টিং যা হয়েছে তা অবাস্তব। সেখানে আমার এজেন্টকেও বের করে দেওয়া হয়েছে।

 

দলকে জানিয়ে বর্জন করেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজস্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। যেভাবে অনিয়ম হচ্ছে তা মেনে নেওয়া যায়না। দলের আনুগত্য মেনেই আমি রাজনীতি ও নির্বাচন করছি, তবে এভাবে বলির পাঠা বানালে স্বাভাবিকভাবেই ভোট বর্জন করা উচিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone