শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
লালমনিরহাটে ৩টি সংসদীয় আসন ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২২০টি গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’!

লালমনিরহাটে ৩টি সংসদীয় আসন ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২২০টি গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’!

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা মিলে ৩টি সংসদীয় আসনের ৩শত ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২শত ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে ৭৯টি, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে ৭০টি এবং ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে ৭১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’।

 

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সূত্র থেকে জানা যায়, ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেগুলো আগের ইতিহাস ও বাস্তবতা অনুযায়ী কমসংখ্যক ভোটার রয়েছেন, ঝামেলামুক্ত বা কোনো রকম ঝুঁকি হওয়ার আশঙ্কা নেই, সেগুলো সাধারণ ভোটকেন্দ্র। আর যে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বেশি, দূরবর্তী বা দুর্গম রাস্তা, অবকাঠামোগত সমস্যা রয়েছে (সীমানাপ্রাচীর নেই বা দুর্বল সীমানাপ্রাচীর), এমন এক বা একাধিক কারণের ব্যবস্থাপনাগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ধরা হয়েছে।

 

লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯জন প্রার্থী রয়েছেন মর্মে লালমনিরহাট জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone