শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
লাঙ্গলের প্রার্থীর গলায় অস্ত্র; নির্বাচন বর্জন না করলে হত্যার হুমকি

লাঙ্গলের প্রার্থীর গলায় অস্ত্র; নির্বাচন বর্জন না করলে হত্যার হুমকি

১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন নির্বাচন বর্জন না করলে তার গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেস্বর) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

থানায় দায়ের করা জিডিতে মোঃ দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ফজরের আযান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন। এ সময় পথের পাশে বাঁশঝাঁড়ে ওত পেতে থাকা ৩/৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তার পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দিলে প্রথম তাদের কথায় রাজি হন। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত সরে যান দুর্বৃত্তরা।

 

পরে প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তদের দেখতে বা চিনতে পারেননি কেউ। এ ঘটনার পর থেকে ওই গ্রামে আতংক বিরাজ করছে। একই সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থকদের মাঝেও আতংক বিরাজ করছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী জিডির আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।

 

জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও ১৭, লালমনিরহাট-০২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে রয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, ট্রাক প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী, বাংলাদেশ কংগ্রেসের মোঃ দেলাব্বর হোসেন (ডাব) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শরিফুল ইসলাম (আম), জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone